ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শেরপুরে সর্বস্তরের মানুষের বিক্ষোভ, ক্লাস বর্জন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, দৈনিক শেরপুর:

ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে শেরপুরে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

প্রতিবাদকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। পরে শহরের কেন্দ্রীয় থানামোড়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “ইহুদি-নাসারা, সাম্রাজ্যবাদী অপশক্তি ইসরায়েল কর্তৃক গাজায় যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা মানবতার ইতিহাসে ঘৃণিত। নারী-শিশুসহ হাজারো নিরীহ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের পবিত্র ভূমি।”

বক্তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে তারা দোয়া করেন এবং ইহুদীবাদের বিরুদ্ধে মুসলিম নেতৃত্বের জাগরণ কামনা করেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মুসলিম শিক্ষার্থীরা বলেন, “আমরা ইসরায়েলের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে শেরপুর থেকেই প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ।”

বিক্ষোভের পূর্বে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান একাত্মতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা এই নৃশংসতার বিরুদ্ধে মানবিক অবস্থান থেকে সংহতি জানাই এবং শান্তি ও ন্যায়ের পক্ষে থাকি।”

 

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন