লড়াই সংগ্রামের স্বৃতি বিজরিত শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রাপ্তন, সাবেক ও বর্তমান নেতা কর্মীদের নিয়ে এক মিলন মেলা অদ্য মজ্ঞলবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস ফজলুর রহমান তারা।
সাবেক সিনিয়র ছাত্র নেতাদের মধ্য নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছু রহমান রিপন, প্রভাষক মামুনূর রশিদ পলাশ, দেলোয়ার হোসেন ক্রিসেন্ট,রমজান আলী, সাইফুল,মাসুম,মাছুদ হাছান বাদল,মুরাদ, শামিম, শিপন, দুলাল হোসেন (নালিতিবাড়ী),রজব আলী (নকলা), রায়হান (শ্রীবরদী), শামিম আহমেদ (ঝিনাইগাতী) উপস্থিত ছিলেন।
শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়জনে জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামূল হাসান আনন্দ এর সভাপতিত্বে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাছান উজ্জল এর সঞ্চালনায় বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, জয়েন্ট সেক্রেটারি মির্জা ইমরুল কায়েস রিয়াদ এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
এসময় নেতারা একে অপরের পারিবারিক পরিস্থিতির খোজ খরব নেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান তারা, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের শিকার ছাত্র নেতাদের বিভিন্ন মিথ্যা মামলা থেকে দ্রুত অব্যাহতি দেওয়ার দাবি জানান।
এছাড়াও বর্তমান ছাত্রদলের সভাপতি নিয়ামূল হাসান আনন্দ বলেন শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য শেরপুর জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।








