শেরপুরের গারো পাহাড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু

 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী লাল নেংগড় এলাকায় পাহাড় সংলগ্ন বুরো ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকরা ফসল রক্ষার জন্য জমির চারপাশে জিআই তার দিয়ে ঘিরে তাতে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে রাখেন, যাতে হাতির দল ভয় পেয়ে ক্ষেতে হানা না দেয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রায় ২০টি বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসলে একটি হাতি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মারা যায়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটির মৃত্যু দেখে সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে তাণ্ডব চালায় এবং মৃত হাতিটিকে ঘিরে রাখে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে কেউ হাতির কাছাকাছি যেতে সাহস করেননি।

 

 

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, “জিয়ারুল নামে এক কৃষক তার ধানক্ষেত রক্ষার জন্য বৈদ্যুতিক তারে জেনারেটরের বিদ্যুত ব্যবহার করেছিল, যা অবৈধ। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হবে।”

 

 

এদিকে, বন্যপ্রাণি বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন হাতি ও মানুষের দ্বন্দ্ব বেড়ে চলেছে। খাদ্যের অভাবে হাতির দল গ্রাম ও ফসলি জমির দিকে চলে আসছে, যা মানুষের জন্য যেমন হুমকি, তেমনই বন্যপ্রাণির জন্যও বিপজ্জনক।

 

 

বনবিভাগের পক্ষ থেকে হাতিটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন