শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক শেরপুর রিপোর্ট:

তারিখ: ১৬ মার্চ ২০২৫

নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে শেরপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান। সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রাজীব উল আহসান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পাঁচ উপজেলার নির্বাহী অফিসার, যুব উন্নয়নের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী, মহিলা অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান, সমাজসেবার উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, গ্রাম আদালতের প্রজেক্ট কো-অর্ডিনেটর মারুফ আহম্মেদ, শেরপুরের শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার মো. গোলাম রব্বানী সহ উপজেলা সমন্বয়কারীরা।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ যেন সহজেই ন্যায়বিচার পায়, সেজন্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার সহজতর করতে ও তাদের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের অধীনে গ্রাম আদালত প্রকল্প বাস্তবায়ন করছে।

📢 দৈনিক শেরপুরের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন https://www.facebook.com/share/1AEXza4HX9/

সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/@dainiksherpurmedia

ভিজিট করুন

প্রচ্ছদ

 

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন