দৈনিক শেরপুর রিপোর্ট।।
শেরপুর, ৮ মার্চ ২০২৫:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরে নারী সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও অন্যান্য সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
দুপুরে শেরপুর নিউমার্কেটে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সামনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভানেত্রী লুৎফুন্নাহার এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন—নীরু শামছুন্নাহার নীরা, সাধারণ সম্পাদিকা, মহিলা পরিষদ শেরপুর, শিক্ষক আবুল কালাম আজাদ, আহ্বায়ক, জনউদ্যোগ শেরপুর, শুভজিৎ নিয়োগী, সাধারণ সম্পাদক, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর, সোলায়মান আহমেদ, সিপিবি নেতা।
নারী সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি
বক্তারা নারী নির্যাতন ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, “দেশব্যাপী খুন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়েই চলছে। নারী ও শিশুরা উগ্রতা ও ধর্মান্ধতার শিকার হচ্ছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।” নারী অধিকার রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি
সমাবেশের আগে নিউমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এছাড়া, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও শেরপুর পৌরসভা পৃথক কর্মসূচি বাস্তবায়ন করে।
নারী দিবস উদযাপনের গুরুত্ব
এই আয়োজন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।








