রমজান উপলক্ষে শেরপুরের ব্র্যান্ড তুলশীমালা চাল মাত্র ৯৯ টাকায়!

 

দৈনিক শেরপুর রিপোর্ট : 

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ব্র্যান্ডিং জিআই পণ্য তুলশীমালা চাল মাত্র ৯৯ টাকা কেজিতে বিক্রির অফার দিয়েছে ‘আওয়ার শেরপুর’। 

১ থেকে ১৫ রমজান পর্যন্ত শুধুমাত্র ঢাকার ক্রেতারা এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। আজ সেহরির পর নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেজে এই অফার ঘোষণা করেছে ‘আওয়ার শেরপুর’।

{

শেরপুরের ঐতিহ্যবাহী তুলশীমালা চালের গন্ধ এবং স্বাদের কারণে যুগ যুগ ধরে ভোজনরসিকদের পছন্দের শীর্ষে রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুরের প্রথম ব্র্যান্ডিং পণ্য হিসেবে এই চাল দেশব্যাপী পরিচিতি পেয়েছে। গত বছর জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর সারাদেশে শেরপুরের তুলশীমালা চালের জনপ্রিয়তা এবং চাহিদা আরও বেড়ে যায়।

২০১৯ সাল থেকে ‘আওয়ার শেরপুর’ অনলাইনে তুলশীমালা চালের প্রচার ও বিক্রি করে আসছে, যা দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। এবার রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে তুলশীমালা চাল বিক্রির অফার নিয়ে এসেছে ‘আওয়ার শেরপুর’।

এই অফার সম্পর্কে ‘আওয়ার শেরপুর’-এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘তুলশীমালা চালের বাজারমূল্য ১৬০ টাকা কেজি। আমরা চাই এই রমজানে সবাই যেন ভালো খাবার উপভোগ করুন। তাই ১-১৫ রমজান পর্যন্ত মাত্র ৯৯ টাকা কেজিতে তুলশীমালা চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, চাল কেনায় সাশ্রয় হ‌ওয়া টাকায় মানুষ তাদের ইফতারে আরও কিছু নতুন পদ যুক্ত করতে পারবেন।’

তিনি আরও জানান, এই অফার পেতে ঢাকার ক্রেতাদের ‘আওয়ার শেরপুর’-এর ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে হবে। একসঙ্গে সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত চাল ক্রয় করা যাবে। অফারটি ১৫ রমজান পর্যন্ত চলবে।

রমজানে সুস্বাদু ভাত, খিচুড়ি কিংবা পায়েস রান্নার জন্য তুলশীমালা চাল নিতে চাইলে এখনই অর্ডার করুন ‘আওয়ার শেরপুর’ ওয়েবসাইট থেকে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

One thought on “রমজান উপলক্ষে শেরপুরের ব্র্যান্ড তুলশীমালা চাল মাত্র ৯৯ টাকায়!

  1. অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন আওয়ার শেরপুর সব সময় মানুষের মঙ্গলে কাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন