শেরপুরে আশা’র দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত।

 

দৈনিক শেরপুর রিপোর্ট :

শেরপুরে আশা’র দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।১২ ফেব্রুয়ারি বুধবার সকাল বারোটায় আশা ফিজিওথেরাপি সেন্টারে আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় ফিজিওথেরাপি পরামর্শ ও সেবা প্রদান এবং বিনামূল্যে ফিজিওথেরাপি সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করা হয়। পরে সদর ম্যানেজার আব্দুল্লাহ আল মাহিন এর সঞ্চালনায় সিনিয়র রিজিওনাল ম্যানেজার শহিদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ম্যানেজার কামাল হোসেন খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার এস আই আনছার আলী, সিনিয়র অডিটর মনিরুল হক, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শহিদুল ইসলাম, সদর (এক) ম্যানেজার মাহিন ইসলাম ও ফিজিওথেরাপিষ্ট আশরাফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মমতাজ উদ্দিন চোধুরী, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ফিরোজ আহমেদ।

এসময় বক্তারা বলেন, আশা দারিদ্র্য নিরসন, নারীর ক্ষমতায়ন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মো. সফিকুল হক চৌধুরি অসামান্য অবদান রেখে গেছেন। বাংলাদেশ তথা বিশ্বের বেসরকারি উন্নয়ন সেক্টরে তিনি ছিলেন একজন প্রবাদপ্রতিম ব্যক্তি। দারিদ্র্য বিমোচন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বহুমুখী সেবা দেয়ার লক্ষ্যে টেকসই ও আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অগ্রদূত। টেকসই ও দ্রুত সম্প্রসারণে সক্ষম ক্ষুদ্রঋণ মডেল তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তাঁর এই কৃতিত্ব দেশে ও আন্তর্জাতিক অঙ্গণে স্বীকৃতি ও সুনাম অর্জন করেছে।

বর্তমানে আশা ৭০ লাখ মানুষকে ক্ষুদ্র অর্থায়ন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ইত্যাদি বহুমুখী সেবার মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে নিরবচ্ছিন্ন প্রয়াস চালাচ্ছে। তাঁর স্বপ্নের বাস্তবায়ন ও কর্মসাধনা অক্ষুণ্ন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

চতুর্থ মৃত্যুবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে আশার প্রয়াত প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীকে পরম শ্রদ্ধায় স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন