দৈনিক শেরপুর রিপোর্ট ।।
“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এ স্লোগানে শেরপুরে ডিসি উদ্যানে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে তারুণ্য উৎসব উপলক্ষে দুদিন ব্যাপী পিঠা ও পণ্য প্রদর্শনী শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে এ উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
দুইদিন ব্যাপী এ উৎসবে মোট বিশটি পিঠা ও পণ্য প্রদর্শনী স্টল স্থান পেয়েছে। উৎসবে বিভিন্ন তরুণ তরুণী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নেমেছে।
এ সময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাঃ হাফিজা জেসমিন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোপায়েল আহমেদ ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








