শেরপুরে দুই ছাত্রলীগ নেতা ও ওলামা লীগ সভাপতি গ্রেফতার

 

দৈনিক শেরপুর রিপোর্ট ।।

 

 

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম এবং জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল ইসলামকে গ্রেফতার করেছে শেরপুর সদর ও ঝিনাইগাতি থানা পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আটটার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতা রুবেল ও রফিকুলকে এবং ভোররাতে শেরপুর শহরের বাগরাকশা এলাকায় নিজ বাসা থেকে শেরপুর জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুর সদর থানায় গত ৫ আগস্টে ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে ভোররাতে শহরের বাগরাকসার বাসা থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে রাত আটটার দিকে ঝিনাইগাতি থানা পুলিশের টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় পুলিশকে দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবায়দুল আলম ও ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন