শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ৪০০ বস্তা নকল সার জব্দ 

 

নিজস্ব প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলার সাপমারী এলাকা কে.আর সেভেন. বাংলাদেশ লিমিটেড নামে একটি নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযানে ৪০০ বস্তায় ২০ টন নকল জিপসাম সার জব্দ করা হয়েছে।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় কৃষি অফিসের যৌথ অভিযানে এসব সার উদ্ধার ও জব্দ করা হয়।জব্দকৃত সারের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রে জানায়, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় একটি ট্রাকে করে ৪০০ বস্তা জিপসাম সদৃশ রাসায়নিক সার এনে একটি গোডাউনে নামানো হচ্ছিল। এসময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪০০ বাস্তায় ২০ টন নকল সার জব্দ করা হয়েছে। অভিযানের সময় ট্রাকের হেলপার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। এ সময় গোডাউন মালিক রুবেল মিয়া পালিয়ে যান।

শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সেভেন কে আর কোম্পানির সার আমদানি ও প্যাকেটজাত করার অনুমোদন থাকলেও আটককৃত সারগুলোতে কোনো ট্রেডমার্ক বা নাম নেই। ল্যাব টেস্ট ছাড়া এগুলো আসল না নকল, তা নিশ্চিত করা সম্ভব নয়। পাশাপাশি, প্যাকেটজাতকরণের পরিবেশও মানসম্পন্ন নয়। আমদানিকৃত সার ভারত থেকে আনা হয়েছে বলে দাবি করা হলেও তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন