শেরপুরে আইপি জনগোষ্ঠীর ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

 

দৈনিক শেরপুর ডেস্ক :

 

শেরপুরে প্রমোটিং রাইটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিশিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) আইপি জনগোষ্ঠী ঝরে পড়ার শিক্ষার্থীদের সরকারি সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম এইচআরডি এর আয়োজনে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শহরের আয়শার ইন হোটেলের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস এর সভাপতিত্বে এবং জ্যোতি বাড়ৈ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবির।

এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি কবি হাসান শরাফত, আইইডি ফেলো সুমন্ত বর্মন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সোলাইমান আহমেদ, এইচআরডি এর আহ্বায়ক বিদ্বান বিশ্বাস, পরিবেশবাদী দেবদাস চন্দ্র বাবু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কর্মসংস্থানের জন্য দেশের সরকারি নানান সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন, ‘শিক্ষার পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন জরুরি। এজন্য সরকারি বিভিন্ন দপ্তরে তাদের সুযোগ করে দেওয়ার দাবি তোলা হয়।’

আলোচনা সভায় সরকারি দপ্তরের কর্মকর্তারা বেকার যুবসমাজ বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবক-যুবতীদেরকে কারিগরি প্রশিক্ষণে সহজতর করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন