শেরপুর পৌরসভার নান্দনিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 

 

দৈনিক শেরপুর রিপোর্ট :

 

 

প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে শেরপুর পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি করতে ড্রেন, ফুটপাত, ইউনিব্লক সোল্ডার ও স্ট্রিট লাইট প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের বাগরাকশা এলাকায় নতুন বাস টার্মিনালে এ কাজের ফলক উন্মান করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এ সময় শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, সচিব মোহাম্মদ বজলুল করিম, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরি ও জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি আপেল মাহমুদসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর শহরের প্রধান সড়কের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ৯০০ মিটার রাস্তার দু’পাশে উন্নত ড্রেন, ফুটপাত, স্ট্রিট লাইট এবং রাস্তা থেকে ড্রেনের পার পর্যন্ত ইউনিব্লক শোল্ডার নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৫৬ হাজার টাকা এবং চুক্তি দর ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ টাকা। কাজের সময় সীমা নির্ধারণ করা হয়েছে ৬ মাস। লোকাল গভর্মেন্ট কোভিড-১ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এল জি সি আর পি) এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

কাজটি সম্পন্ন করা হলে শেরপুর শহরের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে সৌন্দর্য বৃদ্ধি সহ সাধারণ পথচারীর চলাচলের সুবিধা হবে বলে পৌর কর্তৃপক্ষ মনে করেন।

 

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন