শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত- ৬

নিজস্ব প্রতিনিধি :
শেরপুরে যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির ৫ যাত্রী ও চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। আজ (রোববার ২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে এগারোটার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা এলাকায় জোরা পাম্পের কাছে এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি শেরপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌঁছলে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় গুরুতর আহত একজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার‌ও মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩ নারী ও এক শিক্ষার্থী রয়েছেন। দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত দেহগুলোর ময়নাতদন্ত শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারিয়া গ্রামের মৃত আঃ সামাদ আজাদের ছেলে ও সিএনজি চালক লোকমান হোসেন (৩৮),  সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের মোখলেসুর রহমান (৭৮) ও তার স্ত্রী উম্মে কুলসুম (৭০), নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের কিংকরপুর গ্রামের মাইমা তাসনিম মীম ও তাঁর বড় ভাই কামরুজ্জামান বাবু (২২)। নিহত অপর  একজনের নাম পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন