শেরপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

 

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরে পদ ও পদোন্নতিরসহ অন্যান্য দাবিতে প্রকাশ্যে আন্দোলনে নামলেন ২৫ টি ক্যাডারের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় শেরপুর সরকারি কলেজ গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ ঘোষণা দেন তাঁরা।

জানা যায়, সরকারের উপসচিব পদে কোটাপদ্ধতি বাতিল, নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ নীতিনির্ধারণী পদে দায়িত্ব দেওয়া এবং সব ক্যাডার কর্মকর্তাদের সমান অধিকার নিশ্চিত করার দাবিতে গত ১লা সেপ্টেম্বর ২৫ টি ক্যাডারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয় ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’।

এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, ডাক, প্রাণিসম্পদ, মৎস্য, পরিসংখ্যান, রেলওয়ে, কৃষি, সমবায়সহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা।

মানবন্ধনে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ আলিফ উল্লাহ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজম রেজাউল করিম খান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুর রউফ, প্রভাষক শিব সংকর কারুয়া, ডা: আহসানুল হাবিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা গাড়ি-সুবিধা পান। গাড়ি সংরক্ষণের জন্য মাসে মাসে পান ৫০ হাজার টাকা করে। অন্য ক্যাডারের কর্মকর্তারা এসব সুবিধা পান না। কর্মকর্তাদের সুযোগ-সুবিধা সমান করতে হবে। তাই বৈষম্য না করে পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ দিতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘২৫ টি ক্যাডারের মধ্যে কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় ক্যাডার শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার। এই দুই ক্যাডারে কর্মকর্তা রয়েছেন যথাক্রমে প্রায় ১৬ হাজার ও ৩০ হাজারের বেশি। জনপ্রশাসন সংস্কার কমিশন তাঁদের ক্যাডারভুক্ত না রাখার যে সুপারিশের কথা বলা হয়েছে সেটি আমরা প্রত্যাখান করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের নীতিনির্ধারণী পদে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন এবং উপসচিব পদে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগের দিতে হবে। দাবি না মানলে আগামী ৩১ ডিসেম্বর বৃহত্তরক র্মসূচির ডাক দেওয়া হবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন