শেরপুরে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযান

 

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি এক বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করেছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরের নয়ানী বাজার এলাকায় চাল, কাঁচাবাজার ও মনোহারির খুচরা এবং পাইকারি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, ছাত্র প্রতিনিধি মনিবুজ্জামান সহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মালামালের চালান পরীক্ষা করাসহ ব্যবসায়ীদের নানা বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়। এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানান জেলা প্রশাসক।

এ বিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘আমরা জনসাধারণের ভোগান্তি নিরসনের লক্ষ্যে বিশেষ ট্রাস্কফোর্সর মাধ্যমে নিয়মিতভাবে বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করে আসছি। আজ শহরের নয়ানী বাজার এলাকায় বিভিন্ন দোকানপাট পরিদর্শনকালে দরদামে কিছুটা তারতম্য লক্ষ করা গেলেও কোনো জরিমানা আদায় করা হয়নি। কেল মাত্র ব্যবসায়ীদের সতর্ক ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও তারা সংশোধন না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মনিটরিংয়ের পাশাপাশি অবৈধ পলিথিন, ওজনে গরমিল আছে কী না, ব্যবসার লাইসেন্স আছে কীনা তাও দেখা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন