নালিতাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা ও কম্বল আটক 

 

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুর জেলার নালিতাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কম্বল ও ট্রাক আটক করা হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১টার থেকে ভোররাত পর্যন্ত শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা উপজেলার সীমান্তঘেষা কাকরকান্দি গ্রামে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৩০৫ বস্তা ভারতীয় জিরা ও ১৪৫টি বস্তায় ৭২১টি কম্বলসহ ট্রাক জব্দ করেন। আটককৃত মালামালের আনুমানিক বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা। 

শেরপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান এর নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, লেফটেন্যান্ট সানজিদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাস উদ্দিনসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে বৃহস্পতিবার মধ্যরাত হতে ভোর পর্যন্ত জনৈক রহুল আমীনের বাড়ির পাশে গোয়ালঘর সহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় উক্ত গোয়াল ঘর হতে ১০০ বস্তা কম্বল ও কলাবাগান হতে ৪৫ বস্তায় মোট ৭২১টি ভারতীয় কম্বল উদ্ধার করে। উদ্ধারকৃত কম্বলের বাজার মূল্য ২৮ লাখ ৮৪ হাজার টাকা।

এছাড়াও ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য ৫৪ লাখ ৯০ হাজার টাকা। আটককৃত একটি ট্রাকের মূল্য ৩০ লাখ টাকা এতে এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা। তবে অভিযানকালে বাড়ির মালিক ও এর সাথে জড়িত রুহুল আমিন আগেই পালিয়ে যায়। রুহুল আমিন এর আগেও ভারতীয় চিনি চোরাকারবারির অভিযোগে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।

এ ব্যাপারে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ান জানান, উদ্ধার মালামাল তালিকা করে নালিতবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন