শেরপুরে দুই ট্রাক চোরাই চিনিসহ এক চোরাচালানী আটক 

নিজস্ব প্রতিবেদক :

 

শেরপুর জেলার সদর থানার চুনিয়ার চর এলাকা মোঃ আশরাফুল আলম সোহাগ (৪৫) নামের এক চোরাকারবারি’কে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। এসময় দুইটি ট্রাকে করে পাচারকালে ১২৫ বস্তা (৬,১৭৫ কেজি) ভারতীয় চিনি উদ্ধার এবং ট্রাক দুইটি আটক করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অপারেশনস্ এন্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, পিপিএম-সেবা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক আশরাফুল আলম শেরপুর সদর উপজেলার চুনিয়ারচর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর অনুমান ১৭.২৫ ঘটিকায় সদর উপজেলার চুনিয়ারচর এলাকায় পক্ষীমারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে থেকে মোঃ আশরাফুল আলম সোহাগ (৪৫) নামের ওই চোরাকারবারীকে আটক করে হয়।

এসময় তার হেফাজতে থাকা ১২৫ বস্তা (সর্বমোট ৬,১৭৫ কেজি) ভারতীয় চিনিসহ দুইটি হলুদ রংয়ের ট্রাক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে হেফাজতে নেওয়া হয়। ধৃত আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করে আসামীকে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন