শেরপুর আন্ত:জেলা বাস টার্মিনালের শুভ উদ্বোধন

 

নিজস্ব প্রতিনিধি : 

 

শেরপুরে জেলা শহরের পৌরসভার অষ্টমীতলায় নির্মিত আন্তঃজেলা বাস টার্মিনাল এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে এই টার্মিনাল থেকে।

শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ মো: হযরত আলী, যুগ্ম আহ্বায়ক আলহাজ আ: আউয়াল চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামি শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল বাতেন, শহর বিএনপি সভাপতি এবিএম মামুনুর রশিদ পলাশ, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি আব্দুর রফিক মজিদ প্রমুখ।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ান, সদর থানার ওসি জুবাইল আলম, শেরপুর বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সাহা, জেলা শ্রমিকদল সভাপতি মো: শওকত হোসেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, ইউজি আই আইপি প্রকল্পের আওতায় ৬ কোটি টাকা ব্যয়ে অষ্টমীতলা আন্ত:জেলা আধুনিক বাস টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালে। নির্মাণ কাজ সম্পন্ন করা হলেও নানা প্রতিবন্ধকতার জন্য টার্মিনালটি উদ্বোধন করা হয়নি। দীর্ঘ ৩ বছর পর টার্মিনালটি চালু করা হলো। এতে জেলা শহর যানজটমুক্ত হবে বলে আশা করেন সচেতন মহল।

এসময় অন্যান্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক মো. শহিদুল ইসলাম, আদিল মাহমুদ উজ্জ্বল, আসাদুজ্জামান মোরাদ, জি এইচ হান্নানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন