শেরপুরে আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক :

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হত্যা মামলার এফআইআরভুক্ত আসামি মো. সোহেল (৩৪)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

 

সোহেল (৩৪) শেরপুর জেলার সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের মো. কাজিমুদ্দিন শেখ এর ছেলে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

 

 

র‌্যাব জানায় গত ৪ আগস্ট তারিখে শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে বিকাল ১৫:৪৫ ঘটিকায় কতিপয় দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি করতে থাকে। এসময় গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নামে এক ছাত্র ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

 

 

ওই ঘটনায় নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর জেলার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪ জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম শুরু করে।

 

 

এরই ধারাবাহিকতায় সোমবার (১২ নভেম্বর) র‌্যাবের একটি অভিযানিক দল বিকাল অনুমান সারে তিনটায় শেরপুর গরুহাটি বাজার এলাকা হতে গ্রেফতার করে।

 

 

ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন