শেরপুরের অপহৃত সেই কলেজছাত্র সুমনের লাশ উদ্ধার : ৩ জন গ্রেফতার

নিহত সুমন মিয়া ও প্রেমিকা আন্নির যুগল ছবি (সংগৃহীত) সংযুক্ত।

নিজস্ব প্রতিনিধি :

অপহরণের ৭ দিন পর শেরপুর সরকারিকলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমন মিয়ার (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দেড়টায় তার প্রেমিকা আন্নির অপর বয়ফ্রেন্ড রবিনের বাড়ির উঠান থেকে তার মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ।

 

এর মাধ্যমে অবশেষে উন্মোচিত হলো অপহৃত শিক্ষার্থী সুমন মিয়া ত্রিভুজ প্রেমের বলি হ‌ওয়ার পুরো চিত্র। নিহত সুমন শহরের কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ আন্নি আক্তার ও তার বাবা আজিম উদ্দিন মাস্টার এবং বয়ফ্রেন্ড রবিনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

অভিযোগ সূত্রে পুলিশ জানায়, গত ৪ নভেম্বর সুমন কলেজ থেকে বাড়ি ফেরার পথে আন্নির উপস্থিতিতে আরও ২-৩ জন মিলে জোরপূর্বক সুমনকে অপহরণ করে। পরদিন সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুমনের বাবা।

 

গত কয়েকদিনেও সুমনের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্থানীয় এলাকাবাসী ও কয়েকজন শিক্ষার্থী রোববার দুপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সুমনকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

 

পরে সুমনের বাবা নজরুল ইসলামের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা সদর থানা পুলিশ রোববার রাতেই আন্নি ও তার বাবা আজিম মাস্টারকে গ্রেফতার করে। পরে ময়মনসিংহ থেকে আন্নির বয়ফ্রেন্ড রবিন ওরফে রনিকেও আটক করে পুলিশ। রবিনের দেয়া তথ্যের ভিত্তিতে শেরপুর পৌর শহরের সজবরখিলার পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে রবিনের বাড়ির উঠানে গর্ত খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করা হয়। আর এতে ঘনবসতিপূর্ণ সজবরখিলা এলাকার মানুষ হতবাক হয়ে যায়।

 

স্থানীয় একাধিক সূত্রের ধরনা আন্নির ত্রিভুজ প্রেমের বলি হয়েছে সুমন মিয়া। এ ঘটনার দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন স্বজন, এলাকাবাসি ও সহপাঠীরা।

 

এ ব্যাপারে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে লাশ উদ্ধার রাতেই মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যেই তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। দোষীদের দ্রুত কঠিন শাস্তির মুখে দাড় করানো হবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন