শেরপুরের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণকে অপহরণের অভিযোগে তরুণী ও তার বাবা গ্রেফতার 

ছবি : নিখোঁজ কলেজছাত্র সুমনের সংগৃহীত ছবি।

 

নিজস্ব প্রতিবেদক :

 

শেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়  কলেজছাত্র সুমন (১৭)কে অপহরণ ও নিখোঁজের অভিযোগে অবশেষে সেই তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন নিখোঁজের পর ইতিমধ্যে ৭ দিন পার হলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি। 

 

 

 

নিখোঁজ সুমন শেরপুর পৌরশহরের কসবা বারাকপাড়া এলাকার বাসিন্দা এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গতকাল রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

 

 

 

এর আগে সুমনের সন্ধান না পেয়ে তাঁর মা-বাবা, স্থানীয় লোকজন ও কয়েকজন সহপাঠী গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করেন। পুলিশ সুপার গতকাল রাতে বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে বর্তমানে তাঁর ফোনটি বন্ধ আছে। তাঁকে উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

 

 

অভিযোগ সূত্রে পুলিশ জানায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সুমন। পরদিন ৫ নভেম্বর সদর থানায় সুমনের বাবার দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। এতে ওই তরুণীর বাবাসহ তিন জনের নাম উল্লেখ এবং আরও দুই থেকে তিন জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়’ গ্রেপ্তার তরুণী দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করেছে।

 

 

 

শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, ‘রোববার রাতে অভিযুক্ত তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাবা ও মেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে নিখোঁজ তরুণকে উদ্ধারে পুলিশি অভিযান চলছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন