শেরপুরে নতুন আহবায়ক কমিটির নেতৃত্বে প্রথম কর্মসূচি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। কর্মীদের মঝে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, যুগ্ম আহবায়ক আওয়াল চৌধুরী এবং সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এক বিশাল র‍্যালী শহর প্রদিক্ষন শেষে জেলা বি এন পির কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে কয়েক হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। এসময় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর মহান এ দিবসটি স্বাধীনভাবে পালন করার সুযোগ পেয়েছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।

এসময় শেরপুর জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে ওই দিন সকালে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন