শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা : শহরে আনন্দ মিছিল

 

নিজস্ব প্রতিনিধি :

দীর্ঘ আট বছর পর শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ৩ নভেম্বর রাতে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

 

আজ ৪ নভেম্বর দুপুরে নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ মো. হযরত আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অনুমোদনের কপি প্রদান করেন। এসময় আহ্বায়ক হযরত আলী সাংবাদিকদের বলেন, ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে মাহমুদুল হক রুবেলকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৯ সালে পূর্ণাঙ্গ কমিটি করা হয়। আগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আমি দলের সবাইকে নিয়ে শেরপুর জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই। অতিদ্রুতই জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন