শেরপুরে অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযান : ৩০টি মামলা দায়ের

 

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরে অবৈধ যানবাহন চলাচল বন্ধে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। রবিবার (৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় ১৬ টি মোটরসাইকেল আটক ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করা হয়। এসময় ৩০টি মামলা করা হয়। তন্মধ্যে ১৬টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়াও ১৪টি মোটরসাইকেলের চালককে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি করে। অভিযানে প্রায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে শেরপুরে এ অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন