শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ

দৈনিক শেরপুর রিপোর্ট :

 

শেরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টে দ্বিতীয় ধাপে ৭ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে জেলার শ্রীবরদী ও নকলা উপজেলার বিভিন্ন এলাকার এক হাজার পরিবারের মাঝে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এদিন জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল, কাকিলাকুড়া ও সিংগাবরুনা ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে ৭দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিটের সদস্যরা।

 এসময় শ্রীবরদী উপজেলার হাসধরা ব্রীজ এলাকায় ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো: হায়দার আলী, ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ যুব সদস্যরা। নকলা ইউনিয়ন পরিষদ চত্বর ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক ফারুক, রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিটের উপ-সহকারী পরিচালক জীবন কুমার বিশ্বাস সহ যুব সদস্যরা।

এর আগে ২৮ অক্টোবর রেড ক্রিসেন্টের যুব সদস্যরা দুই উপজেলার বন্যাকবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন