জরায়ুমুখ ক্যানসারের টিকা নিয়ে ৩৬ শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ছবি : দৈনিক শেরপুর

নিজস্ব প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে অসুস্থ হয়ে ৩৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

 

 

এদিকে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখনও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন।

 

 

এর আগে অসুস্থ হয়ে পড়ায় ওই শিক্ষার্থীদর রোববার রাতে ২৫ জনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১১ জনকে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন অভিভাবকরা। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

 

 

রোববার (২৭ অক্টোবর) জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

 

অসুস্থ শিক্ষার্থী, অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে এসব শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেওয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দেয়।

 

এদিকে এই ঘটনার খবর দ্রুত ঝিনাইগাতীসহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে সাইকোজেনিক কারণে একজনের দেখাদেখি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে বলে জানান শেরপুরের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন