শেরপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: দেবাশীষ সাহা রায় শেরপুর : ‘আমার শহর থাকুক পরিচ্ছন্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভা  শহরের নবীনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্ন করছেন।

 

নিজস্ব প্রতিনিধি :

 

‘আমার শহর থাকুক পরিচ্ছন্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার উদ্যোগে শহরে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার একটি ভালো কাজ হিসেবে প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার বন্ধুদের অংশ গ্রহণে শুক্রবার সকালে শেরপুর শহরের নবীনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কার, অপসারণ ও পরিচ্ছন্ন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তব্য দেন ঝিনাইগাতী আদর্শ সরকারি কলেজের প্রভাষক মলয় চাকী।

এ সময় মলয় চাকী বলেন, শেরপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এখন দিনে ও রাতে পৌর এলাকার বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতাও বিশেষভাবে প্রয়োজন। আর এক্ষেত্রে প্রথম আলো শেরপুর বন্ধুসভার পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিচ্ছন্নতা অভিযানে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, সভাপতি রবিন সাহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক রুকন মিয়া, কার্যনির্বাহী সদস্য রকিবুল ইসলামসহ বন্ধুসভার সদস্যরা অংশ নেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন