শেরপুরে জেল পলাতক ডাকাতি ও চুরি মামলার দুই আসামি গ্রেফতার।

ছবি : ডাকাতি মামলার আসামি সুমন মিয়া।

নিজস্ব  প্রতিনিধি ।।

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ডাকাতি মামলার আসামি সুমন মিয়া (৪০) ও চুরি মামলার আসামি রাজা মল্লিক (৩৬) কে গ্রেফতার করেছে র‍্যাব। রাজা মল্লিক জামালপুর সদর থানার একটি চুরি মামলার এবং সুমন মিয়া ঢাকা জেলার (ডিএমপি) তেজগাঁও থানার একটি ডাকাতি মামলার বিচারাধীন আসামি।

 

আসামি সুমন মিয়া শেরপুর শহরের নবীনগর এলাকার মৃত ফটিক ডাইভারের ছেলে। শনিবার (২০ অক্টোবর) বিকাল সারে তিনটায় নবীনগর এলাকা হতে তাকে গ্রেফতার করে র‌্যাব। অপরদিকে রাজা মল্লিক নালিতাবাড়ী থানার গড়কান্দা গ্রামের মেছের মল্লিকের ছেলে। শনিবার (২০ অক্টোবর) দুপুর সোয়া একটায় শেরপুর শহরের কলেজ মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ছবি : চুরি মামলার আসামি রাজা মল্লিক

 

র‌্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকাল ৪ টার দিকে শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে কয়েক হাজার দুষ্কৃতকারী। এসময় তারা বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি করে এবং কারাগারে আটক ৫১৮ জন আসামিকে পালাতে সহায়তা করে। এই ঘটনার পর পলাতকদের গ্রেফতারে অভিযান শুরু করে র‍্যাব-১৪। এর‌ই ধারাবাহিকতায় উল্লিখিত আসামিদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব আসামিদের বিরুদ্ধে র‍্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন