শেরপুরে কোর্ট হাজত থেকে পালাতক রিমান্ডের আসামি গ্রেফতার।

ছবি : লাল দাগ চিহ্নিত আসামি রাজু আহমেদ।
নিজস্ব প্রতিবেদক ।।
শেরপুরে কোর্ট হাজত থেকে কৌশলে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি রাজু আহমেদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। 
রাজু নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে শেরপুর জেলা জজ আদালত ভবনের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যান রাজু আহমেদ। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই রাজুকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। অভিযানের ১২ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালে শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া রাজু আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর জেলার ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা হতে জাল টাকাসহ পলাতক রাজু আহমেদ এবং নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গুগড়াকান্দি গ্রামের শহিজ উদ্দিন আহালুর ছেলে মো. শাহিন (২৭) ও নকলা উপজেলার ভুরদী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাবু (৬৫) কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে রিমান্ড আবেদন সহ তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আসামিদের প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ।
পরে বিকেল ৪টার দিকে ওই ৩ আসামিকে কোর্ট হাজতে নিয়ে যান কর্তব্যরত পুলিশ। এর কিছুক্ষণ পরই রাজু ও শাহিন কৌশলে পালানোর সময় আদালত অঙ্গনেই আটক হন শাহিন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য হাজত ইনচার্জ এসআই আব্দুল বারীসহ ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন