রিমান্ড মঞ্জুরের পর আদালতের হাজতখানা থেকে পালাল আসামি।

ছবিতে লাল দাগ চিহ্নিত আসামি রাজু।

নিজস্ব প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতীতে জাল টাকাসহ হাতেনাতে আটক তিন আসামির মধ্যে রাজু আহমেদ (২৫) নামের এক আসামি শেরপুর আদালতের হাজতখানা থেকে পালিয়েছে। এ ঘটনায় শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজ আদালত ভবনের হাজতখানা থেকে পালিয়ে যায় আসামি রাজু। তিনি শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার ফুলহাড়ি ও বাকাকুড়া এলাকায় জাল টাকাসহ হাতেনাতে পুলিশের কাছে আটক হয় রাজু আহমেদসহ তিন ব্যক্তি। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় জাল টাকার কারবার ও হেফাজতে রাখার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়।

ওই মামলায় আসামিদের মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী জিআর আমলি আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ।

পরে ওই ৩ আসামিকে কোর্ট হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। বিকেল ৪টার দিকে আসামি রাজু ও শাহিন কৌশলে পালানোর সময় শাহিনকে আটক করা গেলেও পালিয়ে যায় রাজু।

এ বিষয়ে শেরপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, রিমান্ড শুনানির পর তিনজনকেই হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় আসামি বাবু অসুস্থতার কথা জানালে এসআই আব্দুল বারী হাজতখানার দরজার তালা খুলে তার সাথে কথা বলতে গেলে আসামি রাজু ও শাহিন দৌড়ে পালায়। পরে শাহিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আলাদা মামলার প্রস্তুতি চলছে।

শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনার সাথে সাথেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় একজন উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শক ও একজন কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামি রাজু আহমেদকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন