শেরপুরে জেলখানা থেকে পলাতক ৩০ বছরের সাজা প্রাপ্ত আসামি আটক।

 

নিজস্ব প্রতিবেদক।।

শেরপুর জেলা কারাগার থেকে গত ৬ আগস্ট পালিয়ে যাওয়া ৩০ বছরের সাজা প্রাপ্ত আসামি ফিরোজ মিয়া (৩৫) কে আটক করেছে র‍্যাব ১৪। ফিরোজ মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের বাসিন্দা।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে (১৬ সেপ্টেম্বর) একটার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কলাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফিরোজ মিয়াকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আজ দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকাল চারটায় দিকে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে। এসময় তারা কারাগারে আটক ৫ শতাধিক কয়েদিকে পালাতে সহায়তা করে। এই ঘটনার পর নিয়মিত অভিযান চালিয়ে পলাতক কয়েদিদের আটক করছে র‌্যাব। এর‌ই ধারাবাহিকতায় গতরাতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ফিরোজ মিয়াকে (কয়েদি নং-৬০৯৪/এ) শ্রীবরদী উপজেলার কলাকান্দা এলাকা থেকে আটক করা হয়।

 

 

র‌্যাব জানায়, পলাতক এসব কয়েদিদের বিরুদ্ধে র‍্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন