শেরপুরে জেল পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত ২ কয়েদিসহ আটক-৩। 

 

দৈনিক শেরপুর রিপোর্ট।।

 

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা ধর্ষণের পৃথক মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত দুই কয়েদিসহ ৩ জন কয়েদিকে আটক করেছে র‌্যাব ১৪।

আটককৃতরা হলো হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নং-৭১৭৪/এ গারো সালাম (৬০), ধর্ষণ মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নং-৭০৪২/এ শামীম মিয়া (২২) ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত কয়েদি নং-৭৮২২/এ, আমিনুল ইসলাম বদর (৬৮)।

আটককৃত কয়েদি গারো সালাম শেরপুর সদরের চান্দের নগর নয়া পাড়া গ্রামের মৃত ফছন আলীর ছেলে। শামীম মিয়া নকলা উপজেলার ভুরদী নয়াপাড়ার নওশেদ আলীর ছেলে। আমিনুল ইসলাম শেরপুর সদরের বয়রা এলাকার জয়নুদ্দিন বেপারীর ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক আজ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। আটককৃত কয়েদিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে। তারা নানা ক্ষয়ক্ষতি সাধন ও ৫ শতাধিক হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে। এসব পলাতকদের আটক করতে অভিযানে নামে র‌্যাব। এর‌ই ধারাবাহিকতায় গতরাতে পৃথক পৃথক অভিযানে এদের আটক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন