বন্যার্তদের পুনর্বাসনে বিএনপি ত্রাণ তহবিলে নকলা বিএনপি ৩ লাখ টাকা দান।

 

দৈনিক শেরপুর ডেস্ক।।

 

বন্যার্তদের পুনর্বাসনে নেতাকর্মীদের সঞ্চয়ের তিন লাখ ছয় হাজার নগদ টাকা বিএনপির ত্রাণ তহবিলে জমা দিয়েছে নকলা উপজেলা বিএনপি। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড জাহিদ ও সদস্য সচিব আব্দুস সালাম আজাদের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর পুত্র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীসহ নকলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

 

এসময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরি বলেন, সারা দেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান না করে সেই অর্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গঠিত বন্যার্তদের পুনর্বাসনের জন্য গঠিত ত্রাণ তহবিলে জমা দেয়া হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা সাংগঠনিকভাবে শুরু থেকেই কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নকলা উপজেলা বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের পাশে আমরাও সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করলাম।

 

 

এসময় নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব দুলাল রহমান, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন