শেরপুর কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আটক।

 

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামী মো. রবিউল ইসলাম (২৩) কে আটক করেছে র‌্যাব- ১৪। রবিউল ইসলাম শেরপুর সদর থানার পশ্চিম শেরী এলাকায মো. মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাব- ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ. আব্দুর রাজ্জাক আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। গত রাতে (৯ সেপ্টেম্বর) ১০ টার সময় শেরপুর পৌরসভার পশ্চিম শেরী এলাকা থেকে তাকে (রবিউল) আটক করা হয়।

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে আক্রমন চালায় কয়েক হাজার দুষ্কৃতিকারী। এসময় তারা বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে। এছাড়াও সাজা প্রাপ্ত ও বিচারাধীন ৫ শতাধিক কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে তারা।

এই ঘটনায় জেলা প্রশাসকের দেয়া তালিকা অনুযায়ী পলাতক কয়েদীদের গ্রেফতার অভিযানে নামেন র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে ১০ টার সময় শেরপুর পৌরসভার পশ্চিম শেরী এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি হাজতি নং-২৬৭৯/২৩ রবিউলকে আটক করে র‌্যাব।

ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক কয়েদীদের বিরুদ্ধে জোরালো অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন