শেরপুরে সাবেক হুইপ ও দুই এমপিসহ ৮৭ জনের নামে হত্যা মামলা।

ছবি সংগৃহীত: শিক্ষার্থী শারদুল আশিস (সৌরভ)।

স্টাফ রিপোর্টার।।

 

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী শারদুল আশিস (২২) নিহতের ঘটনায় সাবেক হুইপ ও দুই সংসদ সদস্যসহ ৮৭ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০-৪০০ জনকে।

নিহত শারদুলের পিতা ছোহরাব হোসেন বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান, শেরপুর-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ ৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

নিহত শারদুল আশিস (সৌরভ) ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের জড়াকুড়া গ্রামের ছোহরাব হোসেনের ছেলে। তিনি শেরপুর শহরের ডা. সেকান্দর আলী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট প্রশাসনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, নকলা পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, নকলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. মাহবুবুল আলম সোহাগ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, সদরের চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেম, আওয়ামী লীগ নেতা আবদুল আলিম, আনোয়ারুল হাসান উৎপল, কানু চন্দ্র চন্দ, দেবাশিস ভট্টাচার্য, মানিক দত্ত, মাহবুবুর রহমান সোজা, নালিতাবাড়ীর গোপাল সরকার, নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল চৌধুরী, ডাঃ আব্দুল বারেক তোতা, ডাঃ এ টি এম মামুন জুস, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রলীগ নেতা মোজাহিদুল ইসলাম সোহাগ, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান ও গাড়িচালক হারুন মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দেন ও গুলি ছোড়েন। এসময় কলেজ থেকে বড়ি ফিরছেন শারদুল আশিস (সৌরভ)। এক পর্যায়ে তিনি (শারদুল আশিস) শহরের খরমপুর এলাকায় প্রশাসনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান। পরে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। একই দিনে প্রশাসনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে আরেক কলেজছাত্র ‘মাহবুব আলম’ নিহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী ছোহরাব হোসেন এ ঘটনার জন্য আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলার কোনো আসামি এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন