শেরপুরে প্রশাসক পদে নিযুক্ত হলেন যারা।

নিজস্ব প্রতিবেদক।।

 

স্থানীয় সরকার বিভাগ সারাদেশের অপসারিত ৬০টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ ও ৩২৩টি পৌরসভায় প্রশাসক নিয়োগ করেছে। এর আওতায় শেরপুরেও অপসারণ করা প্রতিষ্ঠান সমূহে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে ওই অপসারণ ও নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। 

পৌরসভা সমূহে প্রশাসক নিযুক্ত হয়েছেন

*শেরপুর পৌরসভায়- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ।

*নালিতাবাড়ী পৌরসভায়- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমি‌।

*নকলা পৌরসভায়- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান। *শ্রীবরদী পৌরসভায়- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

উপজেলা পরিষদে প্রশাসক পদে নিযুক্ত হয়েছেন

*সদর উপজেলায়- ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।

*নকলা উপজেলায়- ইউএনও সাদিয়া উম্মুল বানিন।

*নালিতাবাড়ী উপজেলায়- ইউএনও মো. মাসুদ রানা।

*ঝিনাইগাতী উপজেলায়- ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।

*শ্রীবরদী উপজেলায়- ইউএনও শেখ জাবের আহমেদ।

প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জানান, সারকারের আদেশ মোতাবেক শেরপুরের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নবনিযুক্ত প্রশাসকরা দায়িত্ব গ্রহণ সাপেক্ষে পরবর্তী কার্যক্রম শুরু করবেন।

উল্লেখ্য, প্রজ্ঞাপনে সারাদেশে মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩টি পৌরসভার মেয়র ও ৪৯৩টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন