শেরপুরে সরকারি বেসরকারি বহু স্থাপনা ও বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ 

ছবি: শ্রীবরদী উপজেলা পরিষদে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক।।

 

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক দফা দাবিতে গতকাল রোববার গুলিবিদ্ধ হয়ে ও গাড়ি চাপায় ৫ জন নিহতের জেরে আজ সোমবার (৫ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন হামলাকারীরা।

নিহতরা হলেন আইটি উদ্যোক্তা সদর উপজেলার চৈতনখিলা বটতলা এলাকার বাসিন্দা মাহবুব আলম (৩০), ডা. সেকান্দর আলী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ঝিনাইগাতী উপজেলার জড়াকুরা গ্রামের শারদুল আশিস সৌরভ (২১), আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র ও জেলা শহরের বাগরাকশা মহল্লার বাসিন্দা তুষার (২৪), চলতি এইচএসসি পরীক্ষার্থী শ্রীবরদী উপজেলার রুপারপাড়া গ্রামের সবুজ (১৯) ও শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেলা সদরের মিম আক্তার। তাঁদের মধ্যে যৌথ বাহিনীর টহল চলাকালে গাড়ি চাপায় দুজন ও গুলিবিদ্ধ অবস্থায় তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই শেরপুর শহরের তিনানী বাজার কলেজ মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। এ সময় তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি স্লোগান দেন। পরে দুপুর ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় জেলা প্রশাসকের বাসভবনের প্রধান ফটকে ভাঙচুর করা হয়। পরে ডিসির বাসভবন–সংলগ্ন অফিসার্স কোয়ার্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এরপর আন্দোলনকারীরা শেরপুর সদর থানা ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। এতে কাগজপত্রসহ আসবাব পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া বিক্ষোভকারীরা শহরের মাধবপুর এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ মো. আতিউর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ভবনটিতে সোনালী ব্যাংকের শেরপুর শাখা, আঞ্চলিক কার্যালয়, আয়কর অফিস ও অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় রয়েছে। সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলীর চৈতনখিলা এলাকার বাসভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে বিকাল ৩ টা থেকে ৫ টার মধ্যে পৌর এলাকার মিরগঞ্জে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি ছানোয়ার হোসেনের বাসভবন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের বাসভবন ও শহরের খরমপুর এলাকায় অবস্থিত জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামালের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা করে হামলাকারীরা। এছাড়াও পৌর মেয়র গোলাম মোহাম্মদ ও কিবরিয়ার নির্মাণাধীন কাকলি মাল্টি কমপ্লেক্স মার্কেটে এবং ন‌ওহাটা খোয়ারপাড়ের অটো রাইস মিলে ব্যাপক লুটপাট এবং এড. আবির হোসেনের মালিকানাধীন ‘বাটা’ জোতার দোকানে ভাঙচুর করা হয়। শহরের নয়‌আনি বাজারে দু-একটি দোকানেও ভাঙচুর করার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে জেলা সদরের বাইরে শ্রীবরদী উপজেলা পরিষদ কার্যালয়ে এবং ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে হামলাকারীরা।

জেলা শহরজুড়ে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। শহরের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন