জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শেরপুরে মিছিল অনুষ্ঠিত।

 

শেরপুর প্রতিনিধি।

 

শেরপুরে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

 

আজ বুধবার (৩১ জুলাই) বিকেলে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে জেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকাল ৫টায় মিছিলটি শহরের নিউমার্কেটে সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে থানা মোড় হয়ে নিউমার্কেট জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের চৌদ্দ দলের সিদ্ধান্ত একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়াও বক্তারা শেরপুরে জামায়াত-শিবিরের সকল প্রকার নৌরাজ্য প্রতিরোধের ঘোষণা দেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন