শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি-চঞ্চল, সম্পাদক- আমিনুল।

 

নিজস্ব প্রতিবেদক।।

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১শে জুলাই) সকাল ১১টায় পৌরসভার সভা কক্ষে পৌর এই সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির রুমান। উদ্বোধক ছিলেন  পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

 

শেরপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. রফিকুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম রুহুল আমিন জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ মোঃ নজরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র -২ মোঃ কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, পৌর কাউন্সিলর মো. ইদ্রিস আলী গেন্দাকুল, মো. বাবুল মিয়া, স্মৃতি পারভিন, পৌর নিবার্হী কর্মকর্তা মো. আবু লায়েছ মো. বজলুল করিম, নিবার্হী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সাবেক পৌর কর্মচারী সংসদ  সভাপতি মো. মুসলিম উদ্দিন, ফারুক আহমেদ সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি।

 

অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সাংগঠনিক বিষয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের সাবজেক্ট কমিটি গঠন করা হয়।

 

দ্বিতীয় অধিবেশনে জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমানের উপস্থিতিতে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন  কর্মচারী সংসদের নব নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মো. নুর ই আলম চঞ্চল ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নাম ঘোষণা করেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে পৌর জীপ চালক মো. মনোয়ার হোসেন, সহ-সভাপতি পৌর বিসাব রক্ষক মো. আল হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর এম,এল, এস এস মো. তানভীর আহমেদ রতন, কোষাধ্যক্ষ পৌর টিকাদানকারী মো. জুয়েল মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক পৌর বিদ্যুৎ হেলপার মো. আব্দুল আলিম হক, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পৌর এম এল এস এস মো. শহিদুল ইসলামের নাম ঘোষণা করেন তিনি।

এসময় প্রধান অতিথি হুমায়ুন কবির রুমান তার বক্তব্যে পৌর কর্মচারীদেরকে সাংগঠনিক কর্ম তৎপরতা বৃদ্ধিসহ বর্তমান ক্রান্তিকালীন সময়ে দেশব্যাপী জামায়াত শিবির ও বিএনপি তান্ডবের বিরুদ্ধে সোচ্চার থেকে প্রতিরোধে গড়ে তোলার আহ্বান জানান।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন