শেরপুরে আওয়ামীলীগ লীগের শোক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

 

মোঃ নমশের আলম :

 

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে শেরপুরে শোক র‌্যালি ও দোয়া মাহফিল করেছে আওয়ামীলীগ। সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে এই শোক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের নিউ মার্কেট থেকে বের হয়ে থানা মোড় গিয়ে ফের নিউ মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিহতদের স্মরণে দোয়া পরিচালনা করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।

র‌্যালিতে ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল প্রমুখ ।

বক্তারা বলেন, আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি-জামায়াতের লোকজন সহিংসতা করছে। এখন থেকে যেখানেই বিএনপি-জামায়াত সেখানেই প্রতিরোধ করা হবে। একইসাথে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান তারা।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন