সেনা প্রধান ওয়াকার-উজ-জামান এর শেরপুর সেনা ক্যাম্প পরিদর্শন

মোঃ নূর-ই- আলম চঞ্চল, শেরপুরঃ

শেরপুর সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ বুধবার সকাল ১১ টা ১৪ মিনিটে তিনি শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি ক্যাম্পের সদস্যের খোঁজ-খবর নেন এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান।

 

উল্লেখ্য চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে কারফিউ জারি করা হয়। এক‌ই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে ১৯পদাতিক ডিভিশনের ১৩বীরের সেনা সদস্যরা শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করেন।

 

এসময় সেনাপ্রধানের সাথে ছিলেন সিজিএস লেফ. জেনারেল মোহাম্মদ শাহিনূল হক, কিউএমজি লেফ. জেনারেল মুজিবুর রহমান, ১৯পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাসিয়ুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন ছানু, শেরপুর-২ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরীয়া লিটন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন