শেরপুরের গৃহবধূ নার্গিস হত্যার আসামি আলিমুল গ্রেপ্তার।

 

স্টাফ রিপোর্টার।।

 

শেরপুরের চাঞ্চল্যকর গৃহবধূ নার্গিস বেগম হত্যার আসামি মোঃ আলিমুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করে শেরপুর সদর থানা পুলিশ। আলিমুল সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মোঃ সামিদুল হকের ছেলে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ খোরশেদ আলম। ব্রিফিংয়ে তিনি জানান নার্গিস বেগম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে গত ৩০ শে জুন। আসামি মোঃ আলিমুল ইসলাম তার (নার্গিস বেগম) ঘরে রাখা টাকা চুরি করতে গিয়েই এই হত্যাকাণ্ডটি ঘটায়।

তিনি আরো জানান, নার্গিস বেগমের ছেলে মোঃ রাকিব হোসেন প্রকাশ (২৫) ব্যাংক থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে তার ঘরে রাখার বিষয়ে তথ্য জানতে পারে আলিমুল। পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন চুরির ঘটনা ইতিপূর্বেও ঘটিয়েছে আলিমুল।

মামলার বাদী তার মাকে বাড়িয়ে রেখে গত ২৭ জুন বিকালে স্ত্রী সন্ত্রাসসহ তার কর্মস্থল টাঙ্গাইলে যান। সুযোগ বুঝে ওইদিন রাতেই আসামি আলিমুল বাদীর ঘরে ঢুকে ট্রাঙ্কের তালা ভেঙ্গে সে ২৪০০০০ টাকা চুরি করার চেষ্টা করে। মৃত নার্গিস বেগম তালা ভাঙ্গার শব্দ পেয়ে টর্চ লাইট জ্বালিয়ে বের হয়ে টর্চের আলোয় আলিমুলকে দেখে চিনতে পারেন। এর ফলে আলিমুল নার্গিস বেগমকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে।

ঐ অবস্থায় নার্গিস বেগমের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি গত ২৯ শে জুন রাতে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে নিহতের ছেলে মোঃ রাকিব বাদি হয়ে সদর থানায় মামলা করেন।

এদিকে আলিমুল গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটিসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান চিহ্নিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর খানার এসআই (নিঃ) খন্দকার সালেহ আবু নাঈম এবং এলআইসি শাখার এসআই (নিঃ) মোহাম্মদ আশিকুর রহমানসহ শেরপুর পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনীয়া মডেল থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন