নিউজ ডেস্ক।।

 

শেরপুরে মোঃ মোস্তাইন বিল্লাহ্ (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকালে জেলা শহরের শেরপুর-জামালপুর সড়কের খোয়ারপাড় এলাকায় রাস্তার পাশ থেকে মোস্তাইন বিল্লাহর লাশ উদ্ধার করা করে পুলিশ।

মোস্তাইন বিল্লাহ্ ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া (কালিবাড়ী) গ্রামের মৃত সামসুল হকের ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোঃ মোস্তাইন বিল্লাহ্ ভ্যান যোগে কালিবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করতেন।

সোমবার রাত ৯টার দিকে শেরপুর পৌরসভার তাতালপুর মহল্লার বাসিন্দা মুরগী ব্যবসায়ী শাহজাহানের সাথে সে তার বাড়ি থেকে শেরপুর জেলা শহরে আসে। এরপর রাতে আর বাড়ি ফিরে যায়নি সে (মোস্তাইন বিল্লাহ)।

জানা যায় মুরগি ব্যবসায়ী শাহজাহান তাতালপুর মহল্লার বাসিন্দা। তবে দীর্ঘদিন থেকে তিনি বানিয়াপাড়া গ্রামে নিহতের বাড়ির পাশে তার (শাহজাহান) শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

মঙ্গলবার সকালে শেরপুর-জামালপুর সড়কের পাশে খোয়ারপাড় এলাকার তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানায় খবর দেয়।

খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুর রহমান ও এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে কাপড় ব্যবসায়ী মোস্তাইন বিল্লাহর লাশ উদ্ধার করে। পরে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে পুলিশ বলছে, মোস্তাইন বিল্লাহর ডান চোখের পাশে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ খোরশেদ আলম।

এব্যাপারে সদর থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম বলেন, মোস্তাইন বিল্লাহর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন