শেরপুরে পাহাড়ী ঢল, বাঁধ ভেঙ্গে অন্তত ৩০গ্রাম পানিবন্দি

ছবি: ঝিনাইগাতীর মহারশি নদীর বাঁধে ভাঙন

মো: নমশের আলম।।

শেরপুরে পাহাড়ী ঢল, বাঁধ ভেঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৩০গ্রামের মানুষ। গত কয়েক দিন থেকে হচ্ছে অবিরাম বর্ষণ। এতে জেলার উত্তর সীমান্তের পাহাড় থেকে নেমে আসা ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার ভোরে রামেরকুড়া, খৈলকুড়া, দিঘিরপাড়, ঝিনাইগাতীসহ কয়েক স্থানে বাঁধ ভেঙ্গে অন্তত ৩০টি গ্রাম পানিবন্ধি হয়ে পরেছে।

ঢলের পানি প্রবেশ করেছে উপজেলা শহরের প্রধান বাজারসহ বিভিন্ন অফিস ও বাড়ী ঘরে। এতে বিপাকে পরেছে সাধারণ মানুষ।ঝিনাইগাতীর সোমেশ্বরী এবং সদর উপজেলার মৃগী নদী, দশানি নদী ও পুরাতন ব্রক্ষপুত্র নদের পানিও বেড়েছে। তবে এসব নদীতে পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি গতকাল‌ বিপদসীমার ২৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ তা আরো বৃদ্ধি পায়। এছাড়াও ভোগাই নদী খালভাঙ্গা এলাকায় পাড় ভেঙ্গে গেছে । এতে সড়ক তলিয়ে গিয়ে শেরপুর-গাজিরখামার নালিতাবাড়ী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অপরদিকে শ্রীবরদীর সোমেশ্বরী নদীতেও ব্যাপক ভাবে পানি বৃদ্ধি পেয়েছে। ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার অন্তত ৩০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেই সাথে পানিতে ডুবে গেছে অনেক পুকুর, সবজি ক্ষেত ও বীজতলা।

স্থানীয়রা জানান, মহারশি নদীর ঝিনাইগাতী ব্রীজপাড় এলাকায় প্রায় আধা কিলোমিটার এলাকায় অবৈধ দখলদাররা বসতি স্থাপন করেছে । ফলে নদীর নাব্যতা কমে গেছে। নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে না আনায় প্রতিবছর ঝিনাইগাতী বাজারসহ সংলগ্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সচেতন মহলের দাবী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা  হোক। নদী খনন করে নাব্যতা ফিরিয়ে দেয়াসহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হউক।

এদিকে ইউএনও  মো. আশরাফুল কবীর রাসেল, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ঝিনাইগাতীর ইউএনও জানান, মহারশি নদীতে বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। দুর্যোগ মোকাবেলায় আমাদের  সবধরনের প্রস্তুতি রয়েছে। স্ব-স্ব- ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার দেয়ার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান করা হবে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন