শেরপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার।।

 

 

 

শেরপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে টেকসই উন্নয়ন, অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে শেরপুর জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৩ মার্চ) বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের মাধবপুরে উৎসব কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 

বৃহস্পতিবার (২৩মে) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের মাধবপুরে উৎসব কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী উত্তম চক্রবর্তী রকেট এর সভাপতিত্বে ও সহকারী প্রকল্প পরিচালক মোঃ শামীম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম- সেবা। এতে বক্তাগণ বলেন, শিশুদের নৈতিক শিক্ষায় আলোকিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে এই প্রকল্পের অধিকাংশ শিক্ষক হলেন নারী। এতে প্রকল্পটি নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখছে। বক্তারা এই প্রকল্পের আরো উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

 

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব -উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হাফিজা জেসমিন, সদর উপজেলার ইউএনও মিজাবে রহমত, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সদর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, মানবাধিকার সংস্থা আমাদের আইন এর শেরপুর জেলা শাখার চেয়ারম্যান সাংবাদিক নুর -ই-আলম চঞ্চল সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমকর্মী, হিন্দু সম্প্রদায়ের জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন