শেরপুরে পৌনে এক কোটি টাকার ভারতীয় চিনি আটক 

 

নিজস্ব প্রতিবেদক।।

 

শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় চিনি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)‌।

আজ মঙ্গলবার (১৪ ই মে ) বিকেলে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন বিপিএম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল রাতে উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা কাকরকান্দি থেকে অবৈধভাবে ভারত থেকে আনা পৌনে এক কোটি টাকা মূল্যের ১২৯২ বস্তা ভারতীয় চিনি আটক করে ডিবি পুলিশ। এসময় ওই গ্রামের জনৈক শের আলীর ছেলে রহুল আমিন নামের এক চিনি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পরে উদ্ধারকৃত চিনি গুলো নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বিকেল হতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১২৯২ বস্তা চিনি আটক করা হয়। পরে সেখান থেকে চিনিগুলো উদ্ধার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মো. আকরামুল হোসেন বিপিএম বলেন, “সরকারের টেক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকৃত চিনির ব্যাপারে পুলিশের কাছে তথ্য আসায় পুলিশ অভিযান চালায়। এসময় এক জনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলছে।”

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) আরাফাতুল ইসলাম, গোয়েন্দা বিভাগের ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন