শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচিত হলেন যারা-

 

নিজস্ব প্রতিনিধি।।

 

৮ ই মে বুধবার সারাদেশে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শেরপুর জেলায় ৫ টি উপজেলার মধ্যে শ্রীবরদী ও ঝিনাইগাতী এই দুইটি উপজেযলায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

এদিন সম্পুর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত বেসরকারী ফলাফলে ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম বাদশা (বিএনপি)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার নির্বাচিত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিসের হলরুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর এ ফল ঘোষণা করেন।

উল্লেখ্য ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৫ জন। আমিনুল ইসলাম বাদশা দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইমলায় করুন চশমা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক দুইবারের ভাইস-চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৯৪ ভোট। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৪৭ ভোট‌। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের ভাইস-চেয়ারম্যান লাইলী বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯৭৫ ভোট।

নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে র‍্যাবের ৪টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ব্যাটালিয়ান আনসার বাহিনীর টিম একটি, ১ হাজার ৯ শত ৭৯ জন আনসার ভিডিপি, ৪২৩ জন পুলিশ, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন।

বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩০ জন। এই উপজেলায় ৫৫ টি ভোটকেন্দ্রে ৫৪ হাজার ১৬৮ (৩৫ দশমিক ৬৩ শতাংশ) ভোটার ভোটদান করেছেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন