শেরপুরে নানান আয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটির ১৯৬ তম জন্মবার্ষিকী পালন।

নিউজডেস্কঃ
শেরপুরে বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি দিবস এবং প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্ট এর ১৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের মিলনায়তনে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮মে বুধবার বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি দিবস এবং প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্ট এর ১৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে সকাল ১১টায় জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে দুপুর ১২.৩০ টায়  বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সার্কিট হাউজের সম্মুখ হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে শেষ করে। তৃতীয় পর্যায়ে দুপুর ১২ টা ৪৫ মিনিটে জন্মদিনের কেক কেটে আলোচনা সভা শুরু করেন।

এসময় জেলা পরিষদ  ও রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান জননেতা মোঃ হুমায়ুন কবির রুমান এর সভাপতিত্বে, রেড ক্রিসেন্ট ইউনিটের  সাবেক যুব প্রধান ও বর্তমান প্রধান উপদেষ্টা মোঃ ইউসুফ আলী রবিনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটি দিবস ও জন্মদিনের উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর (সদর- ১) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যনির্বাহী সদস্য শামসুন্নাহার কামাল, সিভিল সার্জন ডাঃমোবারাক হোসেন,মডেল গার্লস কলেজ অধ্যক্ষ, সারওয়ার জাহান তপন, মহিলা ভাইস-চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট কার্য নির্বাহী সদস্য সাবিহা জামান শাপলা, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাসান, রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব,চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, লছনমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, চরশেরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,যুবলীগ নেতা ও রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল মতিন,  যুবলীগ নেতা ওয়াসিম আকরাম সহ  রেড ক্রিসেন্ট ইউনিটের প্রায় দেড়শতাধিক আজিবন সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ  উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু মুঠো ফোনে বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি এমনি একটি সংগঠন এর কার্যপরিধি বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান এর সার্বিক প্রচেষ্টায় আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানবিক কাজগুলো করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা অসহায় ও আর্ত পিড়িত মানুষদের মাঝে কাজ করছি। আমরা সকলের সহযোগিতায় আমাদের পিছিয়ে পড়া শেরপুর জেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই হোক আজকের এ দিবসকে কেন্দ্র করে আমাদের জোর অঙ্গিকার।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন