শেরপুরে ৪২৬ বোতল ফেন্সিডিল সহ তিন জন  গ্রেপ্তার  RAB -14

নিউজডেস্কঃ
শেরপুরে ৪২৬ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২ মে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় সোয়া চার লাখ টাকা।

র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, শেরপুরের ভিতর দিয়ে ব্যাগে ভরে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১৪। এসময় কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে গাড়িযোগে গাজীপুরে নেওয়ার পথে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা থানার মো. আঃ গফুরের ছেলে আব্দুল আজিজ (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মন্টু মিয়ার স্ত্রী মোছা. রুকসানা খাতুন (৩৫) ও ১৪ বছরের এক কিশোরীকে আটক করা হয়। তারা স্বামী-স্ত্রী ও সন্তানের ভুয়া পরিচয় দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করতো।

গ্রেপ্তারকৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন