শেরপুরে চলচ্চিত্র অভিনেতা ওয়াদুদ রঙ্গিলার স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিউজডেস্কঃ
শেরপুরের কৃতি সন্তান বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মরহুম আব্দুল ওয়াদুদ রঙ্গিলার স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার বিকালে সদর উপজেলার সাপমারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আব্দুল ওয়াদুদ রঙ্গিলা স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা ও দোয়া মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, মরহুম আব্দুল ওয়াদুদ রঙ্গিলার ছেলে মো: হাবিব শাহরিয়ার।মরহুম আব্দুল ওয়াদুদ রঙ্গিলা স্মৃতি পরিষদের আহ্বায়ক ও গণমাধ্যম কর্মী খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর মডেল গার্লস ইন্সটিটিউট এর অধ্যক্ষ তপন সারোয়ার।

নাট্য নির্মাতা ও গীতিকার জহুরুল ইসলাম জনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা রবিউল ইসলাম আকন্দ, চলচ্চিত্র পরিচালক খন্দকার মুন্তাহিদুল আলম লিটন, মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর জেলার সেক্রেটারী  সাংবাদিক মো: নাজমুল আলম, শেরপুর ঝংকার সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল কাদের, গাজির খামার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  মো: খলিলুর রহমান, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মী মো: ইউসুফ আলী রবিন, শেরপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মো:  হারুন জিলানী সরকার, শেরপুর রুপান্তর শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো:  রোকনুজ্জামান রোকন, চলচ্চিত্র অভিনেতা মো: রবিউল ইসলাম বকুল, কবি মো: আমজাদ আলী, মোহনা মিডিয়ার পরিচালক বিপুল খান, বুলবুল সিডি মিডিয়ার পরিচালক বুলবুল আহমেদ, অভিনেতা রুবেল মিয়া সহ আরো অনেকে। এছাড়াও চলচ্চিত্র অভিনেতা, সাংস্কৃতিক কর্মী,  আব্দুল ওয়াদুদ রঙ্গিলার পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ওয়াদুদ রঙ্গিলার স্মরণে দাড়িয়ে এক নিরবতা পালন করা হয়।
স্মরণ সভা শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন